লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন

আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:০৯ এএম

লিবিয়ার তবরুক শহরে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ঘেরাও করে দিয়ে ভবনের একাংশে আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা টায়ার পোড়ানোর ফলে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। খবর বিবিসি। 

ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকট, মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার বেশ কিছু শহরে বিক্ষোভ-আন্দোলন চলছে। রাজধানী ত্রিপলিতে বিক্ষোভ করে নির্বাচনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

তাদের এ দাবিতে সমর্থন জানিয়ে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ বেইবাহ বলেছেন, দেশটির প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনা জরুরি। 

লিবিয়ায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এ বিক্ষোভ-আন্দোলন শুরু হয়। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে মুয়াম্মার গাদ্দাফি সরকারের উৎখাতের পর থেকেই লিবিয়াতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 

তেলসমৃদ্ধ এই দেশটি একসময় আফ্রিকার সবচেয়ে উন্নত জীবনমানসম্পন্ন দেশ ছিল। তবে বিভিন্ন দলের রেষারেষিতে সেই সমৃদ্ধি ও স্থিতিশীল অবস্থা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। 


একাত্তর/এসজে

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর