হার দিয়ে শুরু হলো টাইগারদের টি-টোয়েন্টি সিরাজ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:৫০ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টি ভাসিয়ে নিলেও হার দিয়ে এ ছোট ফরম্যাটের শুরু হলো টাইগারদের। 

ওয়েস্ট ইন্ডিজের ১৯৪ রান তাড়া করতে নেমে টাইগাররা হেরেছে ৩৫ রানে।

ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ও তৃতীয় ওভারে তারা উইকেট হারালও চতুর্থ উইকেটে ৭৪ রানের জুটি গড়ে।

পুরান ৩০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে জুটি গড়া ওপেনার ব্রেন্ডন কিং ৪৩ বলে সাত চার ও এক ছক্কায় ৫৭ রান করেন। অন্য প্রান্ত দিয়ে ঝড় দেখান রোভম্যান পাওয়েল। টি-২০'র সহ-অধিনায়ক হওয়া পাওয়েল ২৮ বলে ৬১ রানের তাণ্ডব দেখান। ছয়টি ছক্কা ও দুটি চার মারেন।

জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারে দুই ওপেনার লিটন দাস ও এনামুল হক ফিরে যান। তৃতীয় ওভারে সাজঘরে ফেরেন সাত বলে ১১ করা অধিনায়ক মাহমুদল্লাহ। এরপর আফিফ ও সাকিব ৫৫ রানের জুটি গড়েন। ওই জুটিতে আফিফের অবদান ২৭ বলে তিন চার ও এক ছক্কায় ৩৪।    

তিনে নামা সাকিব আল হাসান ইনিংস শেষ করে ওঠেন। তবে খুব বড় রান করতে পারেননি তিনি। শুরুতে বলে বলে রান তোলা বাঁ-হাতি ব্যাটার ৫২ বলে ৬৮ রান করেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক ১৫ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভালো বোলিং করেছেন রোমারিও সেইফার্ট। তিনি চার ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। অবেদ ম্যাকই চার ওভারে ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া ওডেন স্মিথ ও আকিল হোসাইন একটি করে উইকেট নেন।

বাংলাদেশের বোলার তাসিকন তিন ওভারে ৪৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। শরিফুল চার ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। 

এছাড়া সাকিব ও শেখ মাহেদি চার ওভারে যথাক্রমে ৩৮ ও ৩১ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। এক ওভার বল করে মাত্র এক রান দিয়ে মোসাদ্দেক নেন একটি উইকেট। 

সিরিজের শেষ টি-২০ আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে


একাত্তর/এসি

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর