মিতু হত্যা: সন্তানদের জবানবন্দি গ্রহণ

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৫:০৮ পিএম

চট্টগ্রামে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার তদন্তের তাদের দুই সন্তানের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কামরুজ্জামান এ মামলায় মিমু আক্তার মাহমুদ মাহির ছাড়াও মিতুর বাবা মোশারফ হোসেন, শাহিদা মোশারফ, শায়লা মোশারফ, কাজের মেয়ে ফাতেমা বেগম, বাপ্পি মনোয়ারা ও সিকিউরিটি গার্ড আব্দুস সাত্তারের জবানবন্দি গ্রহণ করেছেন। 

আরও পড়ুন: শিক্ষকের পিটুনি: বাড়ি ফিরলো এক ছাত্রী, অন্যজন পর্যবেক্ষণে

এদিকে বাবুল আক্তারের ভাইয়ের অভিযোগ, গত বছরের ২৩ জুন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত সন্তানদের জবানবন্দি গ্রহণের নির্দেশ দিলেও তা নেওয়া হয়নি। পরে এ নিয়ে হাইকোর্টে রিভিশন করলে চলতি বছরের আট জুন জবানবন্দি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের পাঁচ জুন ২ শিশু সন্তানকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম জিইসি মোড়ে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় সন্তানদের একজনের বয়স ছিল ছয়, অন্যজনের চার। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর