বিশ্বকাপে হাইটেক অফসাইড প্রযুক্তি ব্যবহার করবে ফিফা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৮:২২ পিএম

চলতি বিশ্বকাপ ফুটবলে নির্ভুল অফসাইড নিরূপণের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যবহার করা হবে লিম্ব-ট্র্যাকিং ক্যামেরা সিস্টেম।

ফিফা জানায়, সেমি-অটোমেশন অফ-সাইড টেকনোলজি (এসএওটি) স্থাপনের জন্য তারা প্রস্তুত। যেখানে খেলোয়াড়দের গতিবিধি ও সেন্সরকৃত বল শনাক্ত করার জন্য বিভিন্ন ধরেন ক্যামেরা ব্যবহার করা হবে। এতে বেশ দ্রুত ত্রিমাত্রিক চিত্র ফুটে উঠবে স্টেডিয়ামে স্থাপিত স্ক্রিনে।

ফলে রেফারি যেমন সহজেই অফ-সাইডের সিদ্ধান্ত নিতে পারবেন, তেমনি সমর্থকরাও বিষয়টি অনুধাবন করতে পারবে।

এই নিয়ে টানা তিনটি বিশ্বকাপে রেফারিদের সহায়তার জন্য নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে ফিফা।

২০১০ আসরে রেফারিং নিয়ে বিতর্ক দেখা দেয়ায় ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে যুক্ত হয়েছিল গোল লাইন প্রযুক্তি।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে যুক্ত হয় ভিডিও রিভিউ, যা গেম পরিবর্তনের ঘটনা পর্যালোচনা করে রেফারিকে রায় দিতে সাহায্য করে।

নতুন অফ-সাইড প্রযুক্তি পূর্বের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) তুলনায় আরো দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত প্রদানে সহায়তা করবে। কারণ ২০১৮ বিশ্বকাপে অফ-সাইড দেয়ার সময় বড় ভুলগুলি এড়িয়ে গিয়েছিল।

এরপর থেকে ইউরোপীয় লিগগুলোতে বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যখন ভিএআর কর্মকর্তারা সূক্ষ্ম নির্দেশনার জন্য খেলোয়াড়দের উপর অন স্ক্রিন লাইন টানেন। ফলে এদের ‘বগলের অফ-সাইড’ বলে উপহাস করা হয়।

তবে প্রাক প্রযুক্তির যুগ ২০০২ বিশ্বকাপ থেকে কাজ করা ফিফার রেফারিং কার্যক্রমের শীর্ষ কর্মকর্তা পিয়েরলুইজি কোলিনা বলেছেন, ‘এবারের যন্ত্রপাতিগুলো অপেক্ষাকৃত সূক্ষ্ম এবং এর সঠিকতার উন্নয়ন ঘটানো হয়েছে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র নারী দলের কোচ ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার

কাতারের প্রতিটি স্টেডিয়ামে প্রতি সেকেন্ডে ৫০ বার প্রত্যেক খেলোয়াড়ের শরীরের ২৯টি ডেটা পয়েন্ট ট্র্যাক করার জন্য ছাদের নীচে ১২টি ক্যামেরা সিংক্রোনাইজ করা হবে। যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি ত্রিমাত্রিক অফ-সাইড লাইন তৈরি করে ভিএআর কর্মকর্তাদের সতর্ক করবে।


একাত্তর/আরএ

রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর