খুলে দেয়া হলো নলকা সেতু, ঈদে যানজটের শঙ্কা নেই

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৯:৪৫ পিএম

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নবনির্মিত নলকা সেতু আজ পুরোপুরি খুলে দেয়া হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সেতুর ঢাকামুখী লেনটি খুলে দেয়া হয়। এ সময় সাকেস-২ ডাব্লউ ও ৬ মীর আকতার লিমিটেডের প্রকল্প ম্যানেজার মো. এখলাস উদ্দিন, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার শের শাহ, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বাসসের।

নব-নির্মিত নলকা সেতু ঢাকাগামী লেন খুলে দেওয়ায় এবার ঈদে যানজটবিহীন নির্বিঘ্নে উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষ ঈদে ঘরে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করছেন হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা।

জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার যানজটের মুল কারণ ছিল- ঝুঁকিপূর্ণ নলকা সেতু, রাস্তার খানাখন্দ ও ঝুঁকিপূর্ণ ওভারটেক। তিনটি কারণে প্রতিবছর ঈদে উত্তরবঙ্গের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

আরও পড়ুন: সুন্দরবন থেকে চার হরিণ শিকারি আটক

গত রোজার ঈদের ঝুঁকিপূর্ণ নলকা সেতুর পাশে নতুন ফোরলেন সেতু নির্মাণ করা হলেও, প্রশাসনের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র একলেন খুলে দিয়েছিল। এ কারণে যানজট একটু কম ছিল। এ বছর সেতুর দুটি লেনই খুলে দেয়া হয়েছে। একই সাথে মহাসড়কের খানাখন্দ সংস্কার করা হয়েছে। এ অবস্থায় এবার যানজটমুক্তের আশা করছে চালকরা।


একাত্তর/আরএ

গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তরুণদের সুযোগ দিলে উত্তরবঙ্গকে নতুন করে গঠন করা হবে বলেও জানান...
বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সাথে হওয়া বৈষম্য দূর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর