তরুণদের প্রতি আস্থা রেখে এনসিপিকে সুযোগ দিতে বললেন নাহিদ ইসলাম

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:১৯ পিএম

গেলো ৫৪ বছরে বহু দল দেখেছেন, এবার তরুণদের প্রতি আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সুযোগ দিতে বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একই আহ্বান জানিয়ে দলটির অন্য নেতারা বলছেন, ভারতের মতো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী জনগোষ্ঠী তৈরি করতে চায় এনসিপি। 

দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পথসভায় তারা এসব কথা বলেন।  

আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে দলীয় ইশতেহার ও জুলাই ঘোষণাপত্র দেয়া হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গত বছর ৩ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা মুক্তির ঘোষণা দিয়েছিলাম। এবারের ৩ আগস্টে আমরা যে ইশতেহার দেবো, সেই ইশতেহারে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ ও মুক্তির রূপরেখা থাকবে। 

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের এবারের স্বাধীনতা যাতে বেহাত না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে। এ কারণেই জাতীয় নাগরিক পার্টি -এনসিপি গঠিত হয়েছে। আমরা এখন লড়াই করছি নতুন দেশ গঠনের, নতুন বাংলাদেশের। যেখানে আর বৈষম্য থাকবে না, থাকবে না ফ্যাসিবাদ, অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি। এজন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থে তরুণ সমাজ যতবার এগিয়ে এসেছে ততবার সফল হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই ও সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা জীবন দিয়ে ও রক্ত দিয়ে হলেও এ দেশের মানুষের অধিকার রক্ষার জন্য এ দেশকে নতুন করে গড়ে তুলবো।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে দলটির নেতাকর্মীরা দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।

পথসভায় ভারতের মতো পরাশক্তিকে রুখতে শক্তিশালী জনগোষ্ঠী তৈরির পরিকল্পনার কথা জানান সামান্থা শারমিন। 

এদিকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে যাওয়ার পথে যাত্রাবিরতিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধুমাত্র বাংলাদেশপন্থীরাই এদেশে রাজনীতি করতে পারবেন, বাংলাদেশকে ধারণ করেই সে পথে হাঁটতে চান তারা।

দিনাজপুরে বিকেলে পদযাত্রা শেষে বগুড়ার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শেষ হয় তাদের চতুর্থ দিনের কর্মসূচি।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর