সুন্দরবন থেকে চার হরিণ শিকারি আটক

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৯:১৮ পিএম

পূর্ব সুন্দরবনের বগী স্টেশন সংলগ্ন চরখালী টহল ফাঁড়ি এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ চার হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা।

রোববার (৪ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এরপর সোমবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয় অভিযুক্তদের।

আটক শিকারিরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আ. হক হাওলাদারের ছেলে হাবিবুর রহমান, হারুন খাঁর ছেলে হাসান খাঁ, আ. আজিজের ছেলে এমাদুল হক ও নাসির হাওলাদারের ছেলে খায়রুল হাওলাদার।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার মধ্যে গোপনে শিকারিরা বনে প্রবেশ করেন। এরপর তারা ফাঁদ পেতে ট্রলারে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আরও পড়ুন: বিশ্বকাপে হাইটেক অফসাইড প্রযুক্তি ব্যবহার করবে ফিফা

শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ইঞ্জিন চালিত ট্রলার, বন থেকে উদ্ধার করা এক বস্তা নাইলনের রশির ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।


একাত্তর/আরএ

সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর