বন্যায় মৃত্যু বেড়ে ১১০

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৫:১৭ পিএম

বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে ১১০ জনের মৃত্যু হলো।

বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১৩ হাজার ৮৯২ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯৪ জন। মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে ২ জন। পানিতে ডুবে ৮৩ জন এবং বিভিন্ন কারণে ৯ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ৫৭ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৪০, রংপুর বিভাগে ১২ জন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক মৃত্যুর শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। জেলাটিতে সোমাবর (৪ জুলাই) পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ১৮ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে ৬ জন, নেত্রকোনায় ১৮ জন, জামালপুরে ৯ জন, ময়মনসিংহে ৬ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৫ জন এবং লালমনিরহাটে ৭ জন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর