পদ্মায় জেলের জালে ৩১ কেজির বাগাইড় মাছ

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০:১৬ এএম

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন সাড়ে ৩১ কেজি।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে জেলে রওশন হলদারের জালে মাছটি ধরা পরে।

পরে দৌলতদিয়ার মহন মণ্ডলের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ীদের অংশগ্রহণে ডাকের মাধ্যমে এক হাজার দুইশ’ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

শাজাহান মিয়া সম্রাট জানান, মাছটি কিনে নেওয়ার পর ফেরি ঘাটের পল্টুনে বেধে রাখা হয়েছে। পাশাপাশি ফোনে ঢাকার ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

আরও পড়ুন: রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত

গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, পদ্মার মূল স্রোত দৌলতদিয়া প্রান্তে থাকায় বড় বড় মাছগুলো খাদ্যের সন্ধানে সেখানে আসে। এসময় জেলেরা জাল ফেললেই বড় বড় মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।


একাত্তর/আরএ

রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পদ্মা নদীতে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে দৌলতদিয়া ঘাটে ভিড়তে না পেরে যাত্রী ও যানবাহন নিয়ে ভেসে গেছে রো-রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়া ঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে ভেসে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর