রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১০:৩৩ এএম

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকার বাস মালিক সমিতি কার্যালয়ের সামনে দ্রুতগতির একটি মাহেন্দ্র উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নাকপাড়া এলাকার মো. নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম ও ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ডাওটিয়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান।

এ ঘটনায় শামিম মোল্লা নামে অপর এক যাত্রী গুরুতর আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ওই মাহেন্দ্রর যাত্রীরা জানান, তারা ঢাকা থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দৌলতদিয়া ঘাট থেকে ওই মাহেন্দ্রর যাত্রী হিসেবে রওনা দেওয়ার পর চালক খুব জোরে গাড়িটি চালাচ্ছিলেন। বার বার না করা স্বত্বেও তিনি বলেন, ‘আমি সারারাত গাড়ি চালিয়েছি কিছু হবে না’।

বড়পুল এলাকায় এসে আইলেন্ডের সাথে ধাক্কা লেগে মাহেন্দ্রটি উল্টে যায় এবং যে দুইজনের মাথায় আঘাত লেগেছিল তারা মারা যান।

আরও পড়ুন: সচিব হলেন তিন কর্মকর্তা

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, এ ব্যাপারে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর