অলিগলিতে জমজমাট ছুরি ও বটি-চাপাতির বাজার

আপডেট : ০৯ জুলাই ২০২২, ০৮:২৬ পিএম

রাজধানীতে পশু কোরবানির জন্য সব সুবিধাসহ দুই সিটি কর্পোরেশনে বিভিন্ন স্থান ঠিক করা থাকলেও বেশিরভাগ মানুষ নিজস্ব ব্যবস্থাপনায় কোরবানি দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

তাই কোরবানির আগের দিন ছুরি-চাপাতি আর খাটিয়া কেনায় ব্যস্ত নগরবাসী। স্বাভাবিক সময়ের চেয়ে এসব পণ্যের দামটা এখন চড়া। বিক্রিও জমজমাট।

পাটি ও খড় বিক্রি হচ্ছে দেদারসে। পশুর মাংস কাটতে প্রস্তুত আছেন কসাইরাও। এবার এক লাখ টাকার গরুর চামড়া ছাড়ানো ও মাংস কাটতে ১৫ হাজার টাকা হাঁকছেন তারা।

রাত পোহালেই ত্যাগের মহিমায় শুরু হবে, ঈদুল আযহা। কোরবানির প্রক্রিয়ার জন্য এবার প্রয়োজন ছুঁড়ি–চাপাতিসহ নানা সরঞ্জাম। তাই শেষদিনে জমজমাট এসবের বাজার।

কোরবানির পশুর চামড়া ছাড়াতে রয়েছে, আলাদা আলাদা ছুরির চাহিদা। গাড়ির স্প্রিং থেকে তৈরি অথবা ইস্পাতের তৈরি ছুরি-চাপাতির দাম হাঁকা হচ্ছে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টিতে ছুরি, চাপাতি, দা-বটির দোকানগুলোতে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর টুং টাং শব্দ আর শান দেয়ার তীক্ষ্ণ আওয়াজে মুখর পরিবেশ।

সেখানকার দোকানে দেড়শ’ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার ছুরি পাওয়া যাচ্ছে। অনেকে আবার পুরনো ছুরিটিও নতুন করে শান দিয়ে নিচ্ছেন।

image


এবারও মাংস কাটার জন্য খাটিয়াগুলো বেশিরভাগই তেঁতুল কাঠের। এসব খাটিয়ার সাইজ বুঝে দাম চাওয়া হচ্ছে পঞ্চাশ থেকে দুইশ’ টাকা। রাজধানীর অলিগলিতে বিক্রি হচ্ছে এসব খাটিয়া।

পশু কোরবানির আরেকটি প্রয়োজনীয় সরঞ্জাম পাটি। গোলপাতার এসব পাটির দামও সাইজ বুঝে দেড়শ’ থেকে তিনশ’ টাকার ভেতর ওঠানামা করছে।

অন্যদিকে এক মুঠো খড় বিকোচ্ছে ২০ টাকায়। বাঁশ চাঁছা পাটি আড়াইশ টাকা। আর গরুর খাবারের ভুসি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা।

কোরবানির দেওয়ার জন্য শহরবাসীর নজর একজন দক্ষ কসাইয়ের ওপর। সেই সুযোগে এবার কসাইরা তাদের মজুরি বাড়াতে চাচ্ছেন। 

এক কসাই বলেন, কোনো গুরুতে হাজারে ১০০ থেকে ১৫০ টাকা। দাম বেশি কই? ঈদের দিন একদিন। সারা বছর কষ্ট করি, একদিনের জন্য নেই।

এছাড়া কোরবানির পর নিজ আঙিনা পরিষ্কার রাখতে প্রয়োজনীয় ব্লিচিং পাউডারের চাহিদাও থাকে বেশ। সুযোগ বুঝে ৭০-৮০ টাকা কেজির ব্লিচিং পাউডার বিক্রি হচ্ছে বাড়তি দামেই।


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর