পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আপডেট : ১০ জুলাই ২০২২, ০৫:৫৭ পিএম

পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার (৯ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট সূত্রে এ খবর জানা গেছে। 

জেলেনস্কি বরখাস্ত করেছেন ভারত, জামার্নি, চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরির রাষ্ট্রদূতকে। 

একটি ডিক্রি জারি করে পাঁচ দেশের রাষ্ট্রদূতদের বরখাস্ত করার কথা জানানো হলেও তাদের বরখাস্ত করার কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এ ছাড়া বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতকে নতুন করে নিয়োগ দেওয়া হবে কিনা তাৎক্ষণিক তা জানা যায়নি।

তবে কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, কূটনৈতিক ব্যর্থতার কারণেই সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ের ছয় কারণ

গত ২৪ ফেব্রয়ারি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি তার কূটনীতিকদের বিদেশি সাহায্য আনার জন্য আবেদন জানিয়ে আসছেন। মনে করা হচ্ছে, সেই সাহায্য করেনি, তাদের ক্ষেত্রেই এই পদক্ষেপ করা হলো।

এদিকে ভারত রাশিয়ার সঙ্গে এখনো অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে, জার্মানিও জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। সেই সম্পর্কে এখনো অটুট রেখে চলেছে তারা।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর