কুমিল্লায় ঈদের দিন আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২২, ১০:৫৯ এএম

ঈদুল আযহার দিন কুমিল্লায় আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। 

এদিন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়িতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন চাচা ভা‌তিজা দুজনই। কোরবা‌নির পশুর মাংস নিয়ে ‌গ্রামের বাড়ি জেলার বরুড়ার নবীপুর থেকে মোটরসাইকেলে কুমিল্লা শহরের বাসায় ফিরছিলেন চাচা–ভাতিজা। 

এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরও একজন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

রোববার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে ‌মহাসড়‌কের কোটবা‌ড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মো. মাকসুদুর রহমান (৩৮) ও ফাহাদ (৮)। মাকসুদুর রহমান কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত মো. সফিকুর রহমানের ছেলে এবং ফাহাদ সফিকুর রহমানের বড় ছেলে ইতালিপ্রবাসী মো. রিপনের ছেলে।

মো. মাকসুদুর রহমানের চাচা মাওলানা মো. শাহ আলম জানান, মাকসুদুর ভাতিজা ফাহাদকে নিয়ে মোটরসাইকেলে করে নবীপুর গ্রামের বাড়ি থেকে কুমিল্লা শহরের বাসায় ফিরছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় দুজন।    

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলালউদ্দিন জাহাঙ্গীর জানান, এ দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লা আলেখাচর সংলগ্ন জাগুরঝু‌লি এলাকায় কু‌মিল্লা চক্ষু হাসপাতা‌লের সাম‌নে বি‌কেল সা‌ড়ে ৫টায় মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম এর বড় ছেলে কাজী সাকিব হোসেন মারা গে‌ছেন। 

এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসারে বাজারে রাস্তা পার হতে গিয়ে নিমসার মুহুরী বাড়ির মৃত সেলিমের স্ত্রী রা‌হেলা বেগম (৪০) না‌মের এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন।

এদিকে কুমিল্লার পুলিশ সুপার রহমতুল্লাহ জানিয়েছেন, রোববার কুমিল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় আলাদা আলাদা মামলা দায়ের করা হবে। 


একাত্তর/এসজে 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর