স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ

আপডেট : ১২ জুলাই ২০২২, ০১:৫৫ পিএম

গাজীপুরে হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামীর পলিয়ে যাওয়ার অভিযোগ করেছে নিহতের পরিবার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শ্বশুরকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১১ জুলাই) রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। 

নিহত বর্ষা রাণী রাজভর গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরের পশ্চিম বিলাসপুর এলাকার বাদল রাজভরের মেয়ে। বর্ষার স্বামী দীপ্ত রাজভর গাজীপুর মহানগরের উত্তর বিলাসপুর এলাকার রামনাথ রাজভরের ছেলে। 

নিহতের মা লক্ষ্মী নারায়ণ রাজভর জানান, ২০২১ সালের মার্চে প্রেম করে বর্ষারাণী ও দীপ্ত’র বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন মেয়েকে বাবার বাড়িতে তেমন যেতে দিতেন না বলে অভিযোগ করেন তিনি। 

তিনি জানান, এসএসসি পাশ করার পর এবার বর্ষাকে গাজীপুর বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি করানো হয়। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন চাইতেন না বর্ষা আরও লেখাপড়া করুক।

এদিকে বর্ষার বেকার স্বামী ও শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বর্ষাকে চাপ দিতেন। সর্বশেষ দীপ্ত’র দাদিকে দিয়ে বর্ষার কাছে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার যৌতুক দাবি করেছিলেন। এসব নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময় কলহ হতো বলেও অভিযোগ বর্ষার মায়ের। 

লক্ষ্মী নারায়ণ রাজভর আরও জানান, সোমবার রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে রামনাথ মোবাইল ফোন করে বর্ষার মা-বাবাকে জানান, বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। 

পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে বর্ষার মরদেহ দেখতে পান। এসময় স্বামী দীপ্ত কাছে ছিল না। ঘটনার পর পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন লক্ষ্মী নারায়ণ রাজভর। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সোমবার রাত পৌনে ১১টার দিকে দীপ্ত হাসপাতালে বর্ষার মরদেহ রেখে যান, যা হাসপাতালের রেজিস্টারে লিপিবদ্ধ রয়েছে। মরদেহের ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন: চালককে ছুরিকাঘাত করে বাইক ছিনতাইয়ের চেষ্টা, আটক দুই 

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, বর্ষার কপালে ও গলার নিচে কালো দাগ রয়েছে। স্বামী-শাশুড়িসহ পরিবারের লোকজন ঘরে তালা আটকিয়ে পালিয়ে গেছেন। রাতেই হাসপাতাল চত্বর থেকে দীপ্তর বাবা রাম নাথকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

বর্ষার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর