এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০১:৪৯ পিএম

ভোলায় পর পর দুটো হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার ওবায়দুল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের রুইতা গ্রাম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজনরা জানান, ভোলার আলী নগর ইউনিয়নের মৃত আবদুল্লাহর ছেলে ওবায়দুল গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হন। কিন্তু রাত ১২টায় তিনি আর ঘরে না ফিরলে খোঁজ করে বাড়ির পাশে সুপারি বাগানে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

নিহত ওবায়দুল ভোলা পশ্চিম রুহিতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। চলতি বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো। পড়াশোনার পাশাপাশি ওবায়দুল ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: রাজধানীতে বাস উল্টে পথচারী নিহত

এদিকে দুইদিন আগে ১০ জুলাই (রোববার) সকালে আলী নগরে কুপিয়ে ও গলা কেটে নাহিদ নামে এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন সোমবার ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে পা বাধা অবস্থায় জয়তুন নেছা নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।


একাত্তর/আরএ

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর