পটুয়াখালীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০২:১৭ পিএম

পটুয়াখালী-কুয়াকাটা সড়কের বসাক বাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।

বুধবার (১৩ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাদল আকন (২৪)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া গ্রামের আব্দুল মজিদ আকনের ছেলে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ইমরান ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোররাতে বসাক বাজার এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা থেকে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ওই বাসের যাত্রী বাদল আকন। এছাড়া আহত হন আরো ৭ জন।

আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর