২০২৩ সালে খাদ্য সংকটে পড়বে বিশ্ব: ডব্লিউএফপি

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৩:৩০ পিএম

২০২৩ সালে বড় ধরনের খাদ্য সংকটে পড়তে পারে বিশ্ব। রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে আগামী বছর খাদ্য সংগ্রহ করা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি’র প্রধান। 

টোকিওতে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে’র কাছে দেয়া এক সাক্ষাৎকারে ডব্লিউএফপি’র নির্বাহী পরিচালক ডেভিড বিসলে তার শঙ্কার কথা জানান। 

বিসলে বলেন, বিশ্ব এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। জলবায়ুর কঠিন আঘাত এবং কোভিডের কারণে দু’বছরে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে বিশ্ব।

ইউক্রেন খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে উল্লেখ তিনি আরও বলেন, জ্বালানি এবং সারের মূল্য বৃদ্ধির পাশাপাশি সুনির্দিষ্ট এই সমস্যা “নিঁখুত একটি ঝড়ের মধ্যে আরও বেশি নিঁখুত ঝড়” এর সৃষ্টি করেছে।

বিসলে এও বলেন, আমরা একটি বড় ধরনের খাদ্যমূল্য সমস্যার মুখোমুখি যা দরিদ্র মানুষের মধ্যে চরম দরিদ্রদের জন্য ধ্বংস বয়ে আনছে। এছাড়া খরা এবং সার সঙ্কটের কারণে আগামী বছর আমরা একটি খাদ্য লভ্যতা সমস্যার মুখে পড়তে পারি বলেও জানান তিনি। 

ডব্লিউএফপি সতর্ক করে দিয়েছে যে, ৮২টি দেশ জুড়ে আনুমানিক ৩৪ কোটি ৫০ লক্ষ পর্যন্ত মানুষ মারাত্মক খাদ্য অনিশ্চয়তা কিংবা উচ্চ ঝুঁকির মুখে পড়বে।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর