বাঁশ কাটা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে একজন নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০১:৪৫ পিএম

হবিগঞ্জের বাহুবলে বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত দুলাল মিয়া স্থানীয় শংকরপুর গ্রামের মৃত ইদ্রিস উল্লাহ’র ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান জানান, শংকরপুর গ্রামে মাস্টার বাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনা সমাধানের জন্য শুক্রবার শালিস-বৈঠক হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাস্টার বাড়ির দুলাল মিয়া গোসাইনগর বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এ সময় তারা দুলাল মিয়ার বুকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে দুলাল মিয়ার লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে আসলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

গুরুতর আহত হয়েছেন নিহত দুলাল মিয়ার ভাই কাজল মিয়া (৪৫), শাহজাহান মিয়া (৪২), শফিক মিয়া (৫০) ও তার ভাই বসির মিয়া (৪৫)।

আরও পড়ুন: মোংলা বন্দরে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন আটক

তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর