ত্রিশালের সেই শিশুর বিষয়ে হাইকোর্টের পরামর্শ

আপডেট : ১৭ জুলাই ২০২২, ০২:৪২ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও বোনকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির দেখাশোনা এবং ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে রিট করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। 

রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের যৌথ বেঞ্চ এই পরামর্শ দিয়েছে। এর আগে এক আইনজীবী স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন জানালে হাইকোর্ট বলেন, রিট আকারে আসলে এ বিষয়ে আদেশ দেবেন।

গেলো শনিবার ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী এবং পাঁচ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নারীর গর্ভে থাকা নবজাতক অলৌকিকভাবে বেঁচে যায়। দুর্ঘটনার পর শিশুটি মায়ের পেট ফেটে বেরিয়ে যায়। 

পুলিশ জানিয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর আলট্রাসনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর। কিন্তু মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যু হয়। 

আরও পড়ুন: সড়কে জন্ম নেয়া সেই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জাহাঙ্গীরের স্ত্রী রত্না বেগমের পেট ফেটে নবজাতক সন্তানটি বের হয়ে আসে। তবে শিশুটি এখনও জীবিত আছে। তবে তার হাতে ইনজুরি আছে। তাকে প্রথমে কমিউনিটি বেইজড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আফসারী বলেন, নিহত অন্তঃসত্ত্বার প্রসব হওয়া কন্যাসন্তানটি জীবিত আছে। তবে তার একটি হাত ভেঙে গেছে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে


এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সড়ক দুর্ঘটনা ৫-২৯ বছর বয়সীদের মৃত্যুর প্রধান কারণ। সড়ক দুর্ঘটনা রোধ এবং মৃত্যু ও আহতের হার অর্ধেকে নামিয়ে আনতে গ্লোবাল সেইফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে একটি সড়ক নিরাপত্তা...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর