নড়াইলে সাম্প্রদায়িক হামলা

ফেসবুক পোস্ট দেয়া আকাশ তিন দিনের রিমান্ডে

আপডেট : ১৮ জুলাই ২০২২, ১১:০০ এএম

নড়াইলের লোহাগড়ায় ফেসবুকে কথিত অবমাননার পোস্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার আকাশ সাহার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৭ জুলাই) বিকেলে নড়াইল বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মো. মোরশেদুল আলম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মাকফুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আকাশ সাহাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ভোরে খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আকাশের বাড়িসহ কয়েকটি বাড়িতে নাশকতার ঘটনায় দুই থেকে তিনশ’ ব্যক্তিকে আসামি করে শনিবার রাতে মামলা করে পুলিশ।

লোহাগড়ার দিঘলিয়া গ্রামের সালাউদ্দিন কচি নামের এক ব্যক্তি আকাশ সাহাকে আসামি করে গত ১৫ জুলাই রাতে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার’ অভিযোগে একটি মামলা করেন।

এদিকে, সরকারি কর্মকর্তারা বারবার নিষেধ করার পরেও, বাড়িঘরে হামলা করায় আতঙ্কে দিন কাটছে দিঘলিয়া এলাকার প্রতিটি পরিবারের।

শুক্রবার রাতের দুঃসহ স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না দিপালী রাণী সাহা। তিনি জানান, ওই রাতে আকস্মিক ভাবে তাদের ওপর নেমে এসেছিল নারকীয় তাণ্ডব।

এলাকার লোকজন জানান, সেই রাতের পর দিঘলিয়া গ্রামের সনাতন ধর্মের ১০৮টি পরিবারের বেশিরভাগই আশেপাশের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

হামলার আগে বিকেলে উপজেলা কর্মকর্তা এসেছিলেন দিঘলিয়া গ্রামে। তিনি জানান, ফেসবুকের যে স্ট্যাটাস নিয়ে কেউ কেউ ক্ষুব্ধ হচ্ছেন সেটার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

এর আগেই আকাশ সাহা জানিয়েছিলেন, এই স্ট্যাটাস তার নয়। তাই, গোটা বিষয়টির তদন্ত চলছে উল্লেখ করে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছিলেন ইউএনও।

অথচ ইউএনও চলে যাওয়ার কয়েকঘণ্টা পর রাতের আধারে সনাতন ধর্মের কয়েকটি পরিবারের ওপর হামলা করে দুর্বৃত্তরা। ভেঙে দেয় মন্দিরের প্রতিমা। আগুন দিয়ে করে লুটপাট।

স্থানীয়রা জানান, এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দিঘলিয়ায় জুম্মার নামাজের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। আকাশের গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করে লোকজন।

বিকেলে উত্তেজনা আরো বাড়ে এবং সন্ধ্যায় ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে সাহাপাড়ার কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, পরিস্থিতি শান্ত করতে অভিযুক্ত আকাশ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। হামলা আগুন ও লুটপাটে জড়িতরা রেহাই পাবে না।

শনিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তার জন্য সব রকমের সহযোগিতার আশ্বাস দেন।

দিঘলিয়াবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যতক্ষণ সহযোগিতার হাত না বাড়াবেন, ততক্ষণ কেউ কিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতার হাতটা খুব জরুরি।

আরও পড়ুন: নড়াইলের রাজনীতি বোঝার চেষ্টা করছেন মাশরাফি

এদিকে, জেলা প্রশাসন জানিয়েছে, এরিমধ্যে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার। এরই মধ্যে ক্ষতি কাটিয়ে ওঠার কাজ শুরু হয়েছে।

এই নড়াইলেই গত মাসে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক অধ্যক্ষের গলায় জুতার মালা পরানোর ঘটনা পুরা দেশকে স্তম্ভিত করে দেয়। দেশজুড়ে প্রতিবাদের মধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর