হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা!

আপডেট : ২২ জুলাই ২০২২, ১২:৪২ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদল (৬০) নামে এক ব্যাক্তিকে আহত অবস্থায় হাসপাতাল থেকে টেনে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের প্রতিবেশিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। নিহত বাদল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকার মৃত হজরত আলীর ছেলে। সে কাঠ মিস্ত্রীর কাজ করতো। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছে।

আহতরা হল, নিহত বাদলের বড়ভাই কাশেম মিস্ত্রি (৬৫), ছোট ভাই আইনাল হক (৫০), ছেলে রাশেদুল (২৫), রাসেল (৩০), রাজু (২৮), ভাতিজা আরাফাত (১৪), প্রথম স্ত্রী আসফুল, (৫৫) দ্বিতীয় স্ত্রী হাজরা (৫২) ও পুত্রবধূ সেলিনা (২৫)। আহত সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাদলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী রফিকুল ইসলাম মেজরের। পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম গং লাঠিসোঁটা-দেশীয় অস্ত্র নিয়ে বিরোধকৃত জমি দখল করতে আসেন। এ সময় বাদল ও পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা আঘাত করেন। এতে বাদল গুরুতর আহত হন। পরে স্বজনেরা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তাঁরা হাসপাতাল থেকে টেনে বের কওে  ওপর রফিকুল ইসলাম মেজরের আত্মীয়রা আরেক দফা হামলা চালান। এতে অবস্থা সংকটাপন্ন হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত বাদলের ছেলে রাশেদুল বলেন, ‘রফিকুল ইসলাম মেজরের সঙ্গে আমাদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে তাঁরা দলবল নিয়ে জমি দখল করতে আসলে আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনায় বিচার চাই।’ 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন বাদল নামের একজন নিহত হয়েছেন।  এ খবর জানার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, রাত ১১.৩০ পর্যন্ত এজাহার দাখিল হয়নি। 


একাত্তর/এসএ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
চিকিৎসাসহ মেডিকেলের স্তরে স্তরে রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্ৰেপ্তার করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর