ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রয়াণ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:৩২ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন।

শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফজলে রাব্বীর ভাই ফাহাদ রাব্বী ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি স্পিকার দীর্ঘ ৯ মাস ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চারবার জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর বাংলাদেশ আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালের নির্বাচনে পরাজিত হন। তবে ২০০৮ সালের নির্বাচন থেকে টানা তিনবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


একাত্তর/এআর

চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো'র আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল চারদিনের সফরে চীন যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি...
ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। বুধবার সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর