নোয়াখালীতে চার মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০১:০৯ পিএম

নোয়াখালী সদর উপজেলা থেকে আবছার হোসেন (৩৩) নামের অস্ত্র ডাকাতি ও পুলিশ অ্যাসল্টসহ চার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার মো. আবছার হোসেন (৩৩) সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী শান্তিরহাট এলাকার বাসিন্দা। 

শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

আরও পড়ুন: স্টাফ বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় অস্ত্র, ডাকাতি, পুলিশ আক্রান্ত ও নোয়াখালীর হাতিয়া থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।  

ওসি আরও জানান, শনিবার দুপুরের দিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। 


একাত্তর/এসজে
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর