প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত তিন

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০১:২১ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

রোববার (২৪ জুলাই) সকাল পৌনে ৭টায় জেলার দেবিদ্বার সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনীর বনানীপাড়ার ফরাজি মঞ্জিলের গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও স্ত্রীর ছোট বোন সালমা আক্তার নাজমা (৪৫)।

হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, ভোরে স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে ফেনী যাচ্ছিলেন ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন ফরাজী। 

এসময় হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাড়িঁর আওতায় মহাসড়কের চট্টগ্রাম লেনের কুমিল্লার দেবিদ্বার সাহারপাড় এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। 

image


ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমধন মজুমদার জানান, আনুমানিক সকাল ৭টায় ইলিয়টগঞ্জ এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। বৃষ্টি থাকায় মহাসড়ক থেকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে গাছের সাথে সজোরে সংঘর্ষ হয়। পরে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। 

গাড়িতে যে তিনজন ছিলেন তারা ঘটনাস্থলেই নিহত হন বলে জানান তিনি। মরদেহগুলো ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ও নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে ইলিয়টগঞ্জ ফাঁড়িতে আনে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর