ওএসডি হলেন সাংবাদিককে গালাগালি করা সেই ইউএনও

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৬:৩৫ পিএম

একজন সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করা কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরুকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, তাকে (টেকনাফের ইউএনও) ওএসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে শোকজ করে জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়।

এছাড়া সাংবাদিককে গালাগালির বিষয়ে হাইকোর্ট বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের কাজে উৎসাহিত করা উচিত। এ সময় সাংবাদিককে গালিগালাজের ঘটনায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা রাষ্ট্রপক্ষকে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। 


একাত্তর/এসএ

বাগেরহাটে সদর এলাকার হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় চায়ের দোকানের সামনে এস এম হায়াত উদ্দিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান মারা গেছেন। বুধবার (১১ জুন) ভোরে ঢাকার হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড (ঐক্যবদ্ধ) থাকতে হবে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর