ডলারের দাম বাড়লো আবারও

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৯:১৫ পিএম

এক কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোতে ডলারের দাম আরও এক দফায় ২৫ পয়সা বেড়েছে। ফলে এখন থেকে আমদানির জন্য প্রতি ডলার ব্যাংকগুলো বিক্রি করছে ৯৪ টাকা ৭৫ পয়ংসা দরে। 

আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দামও ২৫ পয়সা বেড়ে এখন ৯৪ টাকা ৭০ পয়সা হয়েছে। এখন আমদানির ক্ষেত্রে ডলারের দাম ও আন্তঃব্যাংক দামের মধ্যে পার্থক্য হচ্ছে ৫ পয়সা। ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রারও দাম বেড়েছে। ফলে ওই হারে টাকার মান কমেছে। 

এর আগে গত বৃহস্পতিবার ডলারের দাম বেড়েছিল। তখন প্রতি ডলার বিক্রি হয়েছিল ৯৪ টাকা ৫০ পয়সা দরে। ওই সময়ে আন্ত:ব্যাংকে ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা। 

এই দফা ডলারের দাম বাড়ানোর ফলে এখন ব্যাংকগুলো রপ্তানি বিল কিনছে ৯৩ টাকা ৭৫ থেকে ৯০ পয়সা দরে। রেমিটেন্স কিনছে ৯৩ টাকা ৭৫ পয়সা থেকে ৯০ পয়সা দরে। এ খাতে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যেও ব্যবধান গড়ে এক টাকা। 

বিশেষ করে করোনার সময়ে স্থগিত এলসি ও বৈদেশিক ঋণের কিস্তি এখন পরিশোধ করতে হচ্ছে। যে কারণে ডলারের চাহিদা বেশি। কিন্তু সরবরাহ কম হওয়ায় এর দাম বাড়াছে। 

এদিকে খোলা বাজারেও ডলারের দাম বেড়েই চলেছে। তবে সরকারের বিভিন্ন সংস্থার হস্তক্ষেপে এর দাম আগের চেয়ে কিছুটা কমেছে। সোমবারও প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ৭০ পয়সা দরে। কোন কোন ক্ষেত্রে আরও বেশি দামে বিক্রি হচ্ছে। 


একাত্তর/এআর 

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে অবস্থানকারী বাংলাদেশি, চলতি বছর, নভেম্বর, ২৮৯ কোটি ডলার রেমিট্যান্স, রেমিট্যান্স, হাজার কোটি টাকা,
ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দিলেও ডলার মার্কেট স্থিতিশীল আছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুতরাং সিদ্ধান্তটা সঠিক সময়েই নেয়া হয়েছে।
মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর