ডলার বাজারের নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ও আইএমএফের রশি টানাটানি 

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ পিএম

মার্কিন ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিতে বাংলাদেশকে নতুন করে চাপ দিচ্ছে আইএমএফ। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে, এটি বাজার ভিত্তিকই হবে কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। 

এদিকে, আইএমএফ এর সাথে একমত অর্থনীতিবিদরা। তারা বলছেন, অস্থির ডলারের বাজারে একটা স্থিতাবস্থায় আনতে, সেটি বাজার ব্যবস্থার উপরই ছেড়ে দেয়া উচিত। 

ব্যাংকাররা অবশ্য বলছেন, ডলার রেট বাজারের উপর ছেড়ে দিলে ভালো। তবে, সেটি এখনই ঠিক হবে কিনা তা ভাবতে হবে। 

ডলারের বাজার নিয়ন্ত্রণে গেলো বছরের ৮ মে ক্রোলিং পেগ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। তখন ১০ টাকা দাম বাড়িয়ে প্রতি ডলারের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয় ১১৭ টাকা। 

এই ভিত্তি মূল্যের ২ শতাংশ বেশি-কমে, কেনা-বেচা হওয়ার কথা ছিলো ডলারের। কিন্তু তখন কয়েকদিন প্রতি ডলার ১২০ টাকায় কেনা হলেও এরপরই দাম উঠে যায় ১২৬/১২৭ টাকায়। 

তবে, ডলারের বাজার নিয়ন্ত্রণে নিউ ক্রলিং পেগে যেতে চাইলেও, সেখান থেকে সরে এসে কিছুটা বাজার ভিত্তিক করে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ডলার রেট পুরোপুরি বাজারের উপর ছেড়ে চায় আইএমএফ। 

অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও  বিআইবিএম’র সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলছেন, ডলারের দামটা বাজারের উপর ছেড়ে দেয়া উচিত। ফলে, আইএমএফের চাপে সমর্থন আছে তাদের। 

এমটিবি  ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ডলারের বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। তারপরও ডলার রেট বাজারের উপরই ছেড়ে দেয়া উচিত। তবে, এই মুহূর্তে সেটি ঠিক হবে কিনা সেটিও ভাবতে হবে। 

তবে, স্বস্তির কথা হলো, গেলো দুই মাস ধরে বিশ্বজুড়েই ডলারের অবমূল্যায়ন হচ্ছে। আশা করা যায় এর প্রভাবে ধীরে ধীরে আবার শক্তিশালী হবে টাকা!

এআরএস
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর