দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৪১ পিএম

বর্তমানে শিশুদের প্রাক-প্রাথমিকের মেয়াদকাল এক বছর থাকলেও আসছে বছর দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু করতে যাচ্ছে সরকার। অর্থাৎ চার বছর বয়সে স্কুলে যাবে শিশুরা। আগামী জানুয়ারিতে তিন হাজারেরও বেশি স্কুলে চলবে এর পাইলটিং। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, প্রথম বছর প্রাক-প্রাথমিক-১ আর দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক-২ নামকরণ করা হতে পারে। তৈরি হয়েছে কারিকুলামও। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে তিন হাজার ২১৪ বিদ্যালয়ে এই পাইলটিং কার্যক্রম করা হবে। 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য এ কে এম রিয়াজুল হাসান বলেন, এই দুই পর্যায়ের কারিকুলামের অনুমোদন দেওয়া হয়েছে। খেলার ছলে শিখতে শিখতে স্কুলের জন্য প্রস্তুত হবে শিশুরা। আর মানহীন কিন্ডারগার্টেনে ছুটতে হবে না অভিভাবকদের।

image


এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, আরও আগেই এটি করা উচিত ছিলো। এ সময় অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

আরও পড়ুন: হাতে হারিকেন নিয়ে প্রতিবাদের আহবান ফখরুলের

এদিকে এনসিটিবির বলছে, তিন হাজার ২১৪ প্রতিষ্ঠানে পরীক্ষামূলক এই কার্যক্রম সফল হলে ২০২৪ সাল থেকে দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু হবে।


একাত্তর/এসি

দেশের আটটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ১৫ বছরে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের অগ্রগতি হয়েছে। কমেছে ঝরে পড়া শিশুর সংখ্যা। বেড়েছে ভর্তির হার।শতভাগ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী...
প্রথম ধাপে একাদশে ভর্তির আবেদনের সময় শেষ হওয়ার পথে। রোববার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে গত ৯ দিনে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।১০ আগস্ট একাদশে ভর্তির প্রথম ধাপে...
প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম চারটি বিষয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর