রাজধানীতে স্বামীর গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার স্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:৩৫ এএম

রাজধানীর ওয়ারীতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে গ্রেপ্তার হয়েছেন স্ত্রী নার্গিস। 

শনিবার (৩০ জুলাই) রাতে ঘটনাটি ঘটে। আহত স্বামীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী স্বামীর বাড়ি নড়াইল লোহাগড়ায়। স্ত্রী নার্গিসের বাড়ি কিশোরগঞ্জে।

পুলিশ জানিয়েছে, নার্গিসই রক্তাক্ত অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, হাসপাতাল থেকে আহতের স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন: ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা 

নার্গিস পুলিশের কাছে জানিয়েছেন, তার স্বামী নৈশপ্রহরীর কাজ করেন। তারা ধোলাইখাল এলাকায় থাকেন। তাদের এক মেয়ে রয়েছে। 

তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করছে, তাই তিনি রাগান্বিত হয়ে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানিয়েছেন নারগিস। 


একাত্তর/এসজে
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর