মোহাম্মদপুরে পানির ট্যাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৬:৫৯ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে গণপূর্তের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ আগস্ট) সকাল সাতটার দিকে বিজলি মহল্লা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ আগস্ট) থেকে নিখোঁজ ছিল শিশুটি।

জানা গেছে, নিহত শিশু শাহাদৎ হোসেন নয়ন (৬) বিজলি মহল্লার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। 

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, সকালে গণপূর্তের নির্মাণাধীন সাত নম্বর ভবনের অরক্ষিত একটি পানির ট্যাংকি থেকে নয়ন নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। সকালে ওই শিশুর দেহ ট্যাংকিতে ভেসে ওঠে। নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকিটি অরক্ষিত অবস্থায় ছিল। চারিদিকে দেয়াল থাকলেও গেট ছিলো না। শিশুটি হয়তো কোনোভাবে ওখানে পড়ে যায় বলে ধারণা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় কারও কোনো গাফিলতি আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর