সিন নদীতে আটকা পড়েছে তিমি

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৩৪ পিএম

ফ্রান্সের সিন নদীতে আটকে পড়া একটি বেলুগা তিমিকে উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। অপুষ্টিতে ভোগা তিমিটিকে বাঁচাতে সেটিকে ভিটামিন খাওয়ানোর পরিকল্পনা করা হচ্ছে। 

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পর্যাপ্ত পুষ্টি পেলে তিমিটি হারানো শক্তি ফিরে পেয়ে আবার সমুদ্রে ফিরে যেতে সমর্থ হবে বলে আশা করা হচ্ছে। 

মঙ্গলবার (২ আগস্ট) প্যারিস থেকে ৭০ কিলোমিটার দূরে সিন নদীতে তিমিটিকে প্রথম দেখা যায়। সাঁতরে বেরিয়ে যেতে এটিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হলেও, সেটি এখনও নদীতেই আটকা পড়ে আছে। 

উদ্ধারকারীরা তিমিটিকে প্রথমে হিমায়িত হেরিং ও টাটকা ট্রাউট মাছ খেতে দিলেও সেটি তা খায়নি বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 

কর্তৃপক্ষ আশা করছে, তিমিটিকে ইঞ্জেকশনের মাধ্যমে ভিটামিন দেয়া হলে সেটির ক্ষুধা উদ্রেক হবে এবং তিমিটি ১৬০ কিলোমিটার সাঁতরে ইংলিশ চ্যানেলে ফিরে যেতে পারবে। সেখান থেকে সেটি উত্তর মেরুতে নিজের বাসস্থানে ফিরে যাবে। 

তিমিটিকে বাঁচাতে আরেকটি উপায় হতে পারে সেটিকে নদী থেকে বের করে নেয়া। তবে সেরকম বিপজ্জনক যাত্রার জন্য তিমিটির যথেষ্ট শক্তি থাকতে হবে। 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও এক জিহাদি নেতা নিহত

সাধারণত বেলুগা তিমি খাবারের খোঁজে শরৎকালে উত্তর মেরু থেকে কিছুটা দক্ষিণে চলে যায়। তবে নিজের প্রাকৃতিক বাসস্থান থেকে তিমিটি এতদূরে কীভাবে চলে এলো তা একটি রহস্য। 

এর আগে মে'তে নরম্যান্ডির সিন নদীতে একটি কিলার হোয়েল বা অর্কা তিমির মরদেহ পাওয়া যায়। 


একাত্তর/এসজে

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর