কুমিল্লায় তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০৬:৪২ পিএম

কুমিল্লায় জ্বালা‌নি তেল সরবরাহে কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার (৭ আগস্ট) পদুয়া বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে এক লাখ এবং কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম জানান, কু‌মিল্লা বিএস‌টিআই অফিসের সহায়তায় জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে বি‌শেষ তদার‌কি অভিযান প‌রিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার ১২টি ফি‌লিং স্টেশ‌নের ওজন প‌রিমাপক যন্ত্র এবং জ্বালা‌নি কম সরবরাহ করা হ‌চ্ছে কিনা যাচাই করা হয়। 

অভিযানে সহযোগিতা করে বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য় জেলা পু‌লি‌শের এক‌টি টিম। 

আরও পড়ুন: লঞ্চ ভাড়া নিয়ে বৈঠক সোমবার

বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যাল‌য়ের প‌রিদর্শক মোহাম্মদ আ‌নিছুর রহমান বলেন, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর