এলাকাভিত্তিক সপ্তাহে একদিন বন্ধ থাকবে শিল্পকারখানা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:২৬ এএম

বিদ্যুতের চাহিদা মোকাবেলায় দেশজুড়ে চলমান লোডশেডিং ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকেই লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করেছে বিদ্যুৎ বিভাগ। এজন্য বেশ কিছু ব্যবস্থাও নেয়া হয়েছে।

লোডশেডিং সমন্বয়ে এলাকা ভেদে সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকা ভেদে ছুটি যেদিনই হোক, সেটি হবে সপ্তাহে একদিন।

রোববার (৭ আগস্ট) এই সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কথা সরকারের মাথায় আছে। কে চায় মানুষকে ভুক্তভোগী করতে? কেউ চায় না। আমরা বুঝতে পারছি।

তিনি বলেন, সমস্যা সাময়িক। বিদ্যুৎ বিভাগ মনে করছে আগামী মাস থেকে লোডশেডিং থেকে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখন যেমন আছি, আগের থেকে অনেক ভালো অবস্থা হবে।

নসরুল হামিদ বলেন, উৎপাদন বাড়িয়ে অক্টোবর মাস থেকে স্বাভাবিক হবে লোডশেডিং এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্সের চেষ্টা করব। অক্টোবর থেকে আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। সবাইকে অনুরোধ করব, সবাই যেন ধৈর্য ধরেন।

অনুষ্ঠানে বিকেএমইএ সহসভাপতি ফজলে শামীম এহসান বলেন, কারখানা বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে, তা মেনে নিলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কোনো নিশ্চয়তা দেয়া হয়নি।

আরও পড়ুন: তেলের দাম বাড়ানোর জন্য সরকার দায়ী নয়: তৌফিক

সভায় অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ’র পরিচালক রাজীব হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে নতুন করে এক হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে চলমান...
পবিত্র রমজান মাসে দেশবাসীকে স্বস্তিতে রাখতে লোডশেডিং যতটা সম্ভব কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সচিবালয়ে দায়িত্ব...
ভবিষ্যতে বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌরবিদ্যুৎ থেকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।
আর্থিক সামর্থ্য কম থাকায় সরকারের ভর্তুকি কমাতে এবারের গরমেও লোডশেডিং করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে সহনীয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর