রূপগঞ্জে কেমিক্যাল কারখানার গ্যাসে ২০ জন অসুস্থের অভিযোগ

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১১:২৩ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালফিউরিক এসিড তৈরির কারখানার বিষাক্ত গ্যাসে নারী-পুরুষ ও শিশুসহ ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ  ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, চাঁদার টাকা না পেয়ে একটি মহল এমন মিথ্যাচার করেছে। 

রোববার (৮ আগস্ট) উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদি, বলাইনগর, ফরিদ আলীর টেক, মঙ্গলখালী আর মকিমনগর এলাকার লোকজন অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

এসিড তৈরির ওই প্রতিষ্ঠানের নাম ওয়াটা কেমিক্যালস। প্রতিষ্ঠানটির কারখানা ওই এলাকা ঘেঁষে অবস্থিত।

স্থানীয়দের দাবি, কারখানার আশপাশের গ্রামগুলোর শতাধিক মানুষ কারখানার নির্গত গ্যাসের কারণে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। কেউ কেউ মারাও গেছেন। চাষাবাদ আর গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি মারা গেছে গবাদি পশুও।

ওয়াটা কেমিক্যালসের মহাব্যবস্থাপক মো. আবু তাহের ভুইয়া বলেন, তাদের কারখানায় উৎপাদিত সালফিউরিক এসিড আর অ্যালুমিনিয়াম সালফেট (ফিটকিরি) পানি বিশুদ্ধ করণে ঢাকা ও চট্রগ্রাম ওয়াসাসহ দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানাসহ গার্মেন্টস সেক্টরে ব্যবহার করা হয়। দেশে এ ধরনের প্রতিষ্ঠান রয়েছে পাঁচটি। এর মধ্যে সরকারের সঙ্গে যৌথ মালিকানার সবচেয়ে বড়ো কারখানা এই ওয়াটা কেমিক্যাল।

তিনি জানান, এখানে প্রতিদিন গড়ে ১০০ টনের অধিক সালফিউরিক এসিড ও  ১০ থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম সালফেট (ফিটকিরি) উৎপাদন হয়। এমন গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার জন্য মুড়াপাড়া এলাকার একটি প্রভাবশালী মহল অনেকদিন যাবত প্রতিষ্ঠানে কর্মরত লোকজনদের মারধর, হামলা হুমকি দিয়ে আসছে।

তিনি অভিযোগ জানিয়ে বলেন, কারখানার নতুন স্থাপনা নির্মাণের কারণে মুড়াপাড়া ইউনিয়ন মহিলালীগ নেত্রী মাসুদা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে গত রোববার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে পুলিশকে জানানো হলে তারা গ্যাসে আক্রান্তের নাটক সাজায় তারা। 

কারখানার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা জানান, তারা প্রতিষ্ঠান থেকে বের হলেই মারধরের শিকার হন। কয়েকদিন পরপরই প্রতিষ্ঠানে হামলা হয়। 

তাদের দাবি, সম্পূর্ণ আধুনিক মেশিনে উৎপাদিত হয় তাদের পণ্য। এখানে গ্যাস নির্গত হওয়ার কোনো সুযোগ নেই। কারখানার ভয়েল পানির জলীয় বাস্পকে গ্যাস মনে করে তারা এ ধরনের নাটকের সুযোগ নিচ্ছে। 

আরও পড়ুন: মাঝ নদীতে লঞ্চ-বাল্কহেড সংঘর্ষ, দুই শ্রমিক নিখোঁজ

তারা প্রশ্ন রেখে বলেন, যদি বাইরের লোক গ্যাস আক্রান্ত হয়ে অসুস্থ হয়, তাহলে ভেতরে কর্মরত শ্রমিক-কর্মচারী এবং প্রতিষ্ঠানের ভেতরে থাকা মাদরাসার ৩০০ শিক্ষার্থী দীর্ঘদিন সুস্থ রয়েছে কীভাবে। অথচ কারখানার ভেতরেই সবুজ গাছপালা ও গবাদি পশু পালন করা হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এলাকাবাসী এবং কারখানা কর্তৃপক্ষ উভয়ের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যে কারও বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর