ধুনটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:১৯ পিএম

বগুড়ার ধুনটের এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের (৩০) বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের হয়েছে। 

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় অপহরণ মামলাটি দায়ের করেছেন। 

ওই মামলায় স্বপনের ভাই ইউপি সদস্য সাইফুল ইসলাম ও স্বাস্থ্যকর্মী রিপনকেও আসামী করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।   

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধুনট সদরপাড়া এলাকার জনৈক এক ব্যবসায়ীর মেয়ে (১৮) বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল। বিকালে মেয়েটি তার বাড়ির পাশেই সরকারপাড়া রোডে হাঁটতে বের হয়। এসময় ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন ওই মেয়েটিকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


একাত্তর/জো 

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর