ব্রিটেনের ৪০ বছরের ইতিহাসে জ্বালানির মূল্য বেড়েছে সর্বোচ্চ ৯ শতাংশ।
জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, অক্টোবর থেকে যুক্তরাজ্যের ৪০ শতাংশ নাগরিক
জ্বালানি সঙ্কটে পড়বে।
সরকারী প্রণোদনাও আশ্বস্ত করতে পারছে না স্বল্প আয়ের নাগরিকদের। এদিকে, বৈশ্বিক জোট ও ফুয়েল পোভার্টি কোয়ালিশন এক প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি ব্যয় মেটাতে দরিদ্র হবে যুক্তরাজ্যের এক–তৃতীয়াংশ মানুষ।
রক্ষনাবেক্ষনের অজুহাত দেখিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাজপ্রম নর্ডস্ট্রিম ওয়ান পাইপ লাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার পর থেকে নড়ে চড়ে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। অক্সফোর্ড এনার্জি ইনস্টিটিউটের গবেষকরা বলছেন, নর্ড স্ট্রিমের প্রভাব পড়বে যুক্তরাজ্যেও।
যদি এবারের শীত মৌসুম অতিরিক্ত ঠাণ্ডা হয়, তাহলে ব্রিটেনকে গ্যাসের জন্য ইউরোপের মূল ভূখণ্ডের গ্যাস পাইপলাইনে উপর নির্ভর করতে হবে।
ইউক্রেন পরিস্থিতির কারণে মস্কোর বিরুদ্ধে ক্রমাগত নিষেধাজ্ঞা আরোপে নেতৃত্ব দেয়ার রাশিয়ার সঙ্গে ব্রিটেনের সম্পর্ক এখন তলানিতে রয়েছে। এজন্যই হ্যাস পাওয়া নিয়ে সংশয়ে ব্রিটেন।
তার উপর দেশটিতে গ্যাস সংরক্ষণের মত তেমন বড় ব্যবস্থাপনা নেই। আর এ কারণেই দেশটি গ্রীষ্মে প্রচুর গ্যাস রফতানি করে, যেনো শীতকালে আমদানি সুবিধা পায়।
রাশিয়া ইউক্রেইনের সংঘাত যুক্তরাজ্যের নাগরিক জীবনে জ্বালানি সংকট কতটা তীব্র করেছে সেই অভিজ্ঞতার কথা জানালেন পূর্ব লন্ডনের এ ম মুকিত চৌধুরী।
সরকারের দেয়া আর্থিক সহায়তা দিয়ে বাড়তি বিল পরিশোধ করতে না পারায় খরচ কমিয়ে সাশ্রয়ী হওয়ার কথা ভাবছেন তিনি।
তবে আরেক ব্যবসায়ী আবদুল আহাদ গেল বছর ২০২৪ সাল পর্যন্ত আগাম চুক্তি নবায়ন করে রাখায় ক্ষতি কিছুটা মোকাবেলা করতে পারবেন বলেই বলছেন।
এদিকে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড এরই মধ্যে জানিয়েছে, বিদ্যুতের দাম হবে আকাশচুম্বী। আর এক্ষেত্রে আবাসিক গ্রাহকদের জন্য ৪০০ পাউন্ড ভর্তুকি যথেষ্ট হবে না।
আরও পড়ুন: ‘লজ্জাজনক’ হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ
ব্রিটেনে বিদ্যুতের মূল্য কত বাড়ানো হচ্ছে এ বিষয়ে আগস্টের শেষে ঘোষণা দেবে এ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অফজেম। এটি অক্টোবরে কার্যকর হবে।
কিন্তু এবার ছয় মাসের পরিবর্তে তিন মাসের জন্য মূল্য ঘোষণা করা হবে। অর্থাৎ জানুয়ারিতে এই মূল্য আবার বাড়তে পারে।
তবে গ্যাস, বিদ্যুত ও জ্বালানিসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির দায় রাজনীতিবিদদের বলেই বলছেন সাধারণ নাগরিকরা।
একাত্তর/আরবিএস
