নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:০৫ এএম

বুকার প্রাইজ জয়ী লেখক সালমান রুশদির ওপর নিউইয়র্কে হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখানে এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার (১২ আগস্ট) শাতাওকোয়াহ ইন্সটিটিউশনে একটি বক্তৃতার আগে পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল সালমান রুশদিকে। তখন একজন লোক মঞ্চ উঠে তার ওপর হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এক বিবৃতিতে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন পুরুষ। দৌড়ে গিয়ে স্টেজে উঠে রুশদি ও সঞ্চালকের ওপর হামলা করেন তিনি। ঘটনাস্থলেই হামলাকারীকে আটক করা হয়েছে। 

image

রুশদির ঘাড়ে ছুরিকাঘাত করা হয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় মাথায় সামান্য আঘাত পেয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক হেনরি রিস। 

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পরে স্টেজের দিকে ছুটে যাচ্ছে কর্মীরা। 

হামলার পরপরই রুশদিকে হেলিকপ্টারে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তার অবস্থা কী, তা এখনও স্পষ্ট নয়।

image


'স্যাটানিক ভার্সেস' বইটি প্রকাশের পর থেকে ৭৫ বছর বয়সী সালমান রুশদি অব্যাহতভাবে হত্যার হুমকির মুখে আছেন। এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন অনেক মুসলিম। 

ভারতে জন্ম নেয়া এই ঔপন্যাসিক তার 'মিডনাইটস চিলড্রেন' বইয়ের জন্য জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান। ১৯৮১ সালে প্রকাশিত বইটির ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে শুধুমাত্র যুক্তরাজ্যেই। 

তবে ১৯৮৮ সালে তার চতুর্থ বই 'স্যাটানিক ভার্সেস' প্রকাশ হওয়ার পর ৯ বছরের জন্য আত্মগোপনে চলে যেতে বাধ্য হন তিনি। হত্যা করা হয় বইয়ের অনুবাদকসহ বেশ কয়েকজনকে। 


একাত্তর/এসজে 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর