অনুমোদন ছাড়াই ধনাঢ্য ব্যক্তির স্বার্থে সেতু ভাঙলো ঠিকাদার

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৯:০০ পিএম

মুন্সীগঞ্জ জেলার লৌহজং কলমা ইউনিয়নের ডহুরী কলমাবাজার খালের ওপর সাত বছর আগে জেলা পরিষদের অর্থায়নে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩৮ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্তের সেতুর চার ফুট পরিমাণ ভেঙে দিয়েছেন ঠিকাদার ইমন শেখ।

গেল সপ্তাহে সেতুটির বড় একটি অংশ ভেঙে নিজের ইচ্ছেমত কাজ করে যান তারা।

জানা যায়, কলমার অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস শেখের গাড়ি বাড়িতে যাওয়ার জন্য কোন রকমের নিয়ম নীতির তোয়াক্কা না করে সেতুর রেলিংসহ বড় একটি অংশ ভেঙে দেয়া হয়।

এ ব্যাপারে ঠিকাদার ইমন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা জেলা পরিষদ থেকে কোন অনুমোদন নেয়নি কিংবা কোন টেন্ডার না দিলেও ইদ্রিস শেখের টাকায় আরো মজবুত করে সেতুর পাশে কাজ করে দিচ্ছেন।

কোন রকমের নিয়ম না মেনে ব্যক্তি স্বার্থে সেতু ভাঙার কারণে বিচার চেয়ে কলমা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান অরুণ জেলা পরিষদ কর্তৃপক্ষের বরাবর ১০ আগস্ট একটি আবেদন করেন।

কি ব্যবস্থা নেওয়া হলো, মুন্সীগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের পরামর্শেই সেতুর একটি অংশ ভাঙা হয়েছে। টেন্ডার হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, যেখানে ঠিকাদার নিজেই স্বীকার করেছেন জেলা পরিষদের অনুমোদন কিংবা টেন্ডার ছাড়াই তারা এই কাজ করেছেন। সেখানে আবুল হোসেনের এমন বক্তব্যে আর্থিক লেনদেনের প্রশ্ন উঠতেই পারে।

আরও পড়ুন: হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম এ প্রসঙ্গে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন, অনুমোদন ছাড়াই সেতুর রেলিং ভাঙা হয়েছে। শাস্তি হিসেবে যারা সেতু ভেঙেছে তাদেরকে সেতুর দুই পাশ মজবুত করে কাজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়রা এ ঘটনার দ্রুত সমাধান দাবি করেন।


একাত্তর/আরএ

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। 
সম্প্রতি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের এক নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জের গোয়েন্দা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর