পাকিস্তানে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০১:১৯ পিএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছে।  

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে পাঞ্জাবের জালালপুর পিরওয়ালা জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংককে ধাক্কা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের পরপরই বাসে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

image


পরে মুলতানের কমিশনার আমির খট্টকও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

এদিকে মোটরওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পুলিশ বলছে, বাসটিতে চালক ও হেলপারসহ মোট ২৬ জন লোক ছিলেন। তারা পাঞ্জাবের রাজধানী শহর লাহোর থেকে দক্ষিণাঞ্চলীয় করাচীতে যাচ্ছিলেন। 

ডন নিউজ টিভি মোটরওয়ে পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, ট্যাংকটি কয়েক হাজার লিটার পেট্রোল বহন করছিল। দুর্ঘটনার আপাত কারণ, বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: উত্তরার দুর্ঘটনায় চালক ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

মুলতানের নিশতার হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা: আমজাদ চান্দিও ডনকে জানিয়েছেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিকভাবে সুবিধার বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে এবং হাসপাতালের মর্গে ২০টি মৃতদেহ রাখার ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হচ্ছে।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর