আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৩৭ পিএম

আবারও পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। যা কার্যকর হবে এ বছরের ১ সেপ্টেম্বর থেকে। এ নিয়ে গ্রাহক পর্যায়ে এক বছরের মধ্যে দু'বার পানির দাম বাড়ালো প্রতিষ্ঠানটি। 

নতুন পানি শোধনাগার নির্মাণ, পুরাতন সরবরাহ লাইন মেরামত ও নতুন সরবরাহ লাইন স্থাপনের জন্য চারটি প্রকল্পের মধ্যে তিনটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ করেছে ওয়াসা। এসব প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ হাজার কোটি টাকা। যার মধ্যে জাইকা ও বিশ্বব্যাংক থেকে লোন নেয়া হয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা। 

আগামী বছর থেকে প্রায় ১০০ কোটি টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। তার আগেই ঋণ পরিশোধের দায় চাপছে গ্রাহকের উপর, পানির দাম বাড়ছে ৩৮ শতাংশ। 

পানির দাম বেড়ে যাওয়ায় প্রতি ইউনিটে আবাসিক গ্রাহকদের ৫ টাকা বৃদ্ধি পেয়ে ১৮ টাকা ও বাণিজ্যিক গ্রাহকদের ৬ টাকা বেড়ে ৩৭ টাকা দিতে হবে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ জানান, পানির উৎপাদন খরচ আগের চেয়ে বেড়েছে। সরকারী ভর্তুকি বন্ধ রয়েছে, অন্যদিকে বিভিন্ন প্রকল্পের ঋণের টাকাও পরিশোধ করতে হবে। এসব বিষয়গুলো মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সামনে পানির দাম আরও বাড়ানো হবে।

আরও পড়ুন: পাকিস্তানে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ২০

এদিকে এক বছরে দুইবার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্রাহকরা। তারা জানান, তারা নিয়মিত পানি পাননা ফলে বাড়তি পানির বিল তাদের কাছে বোঝা।

ক্যাব সহ-সভাপতি নাজের হোসাইন বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। সেক্ষেত্রে ওয়াসার চুরি ও সিস্টেম লস কমালে ঋণ পরিশোধে গ্রাহকদের বাড়তি দাম নিতে হতো না।

বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ সংখ্যা  রয়েছেন ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিক সংযোগ রয়েছে ৭ হাজার ৭৬৭টি।


একাত্তর/আরবিএস 

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর