পৌর মেয়রের কাছে এসআই পরিচয়ে চাঁদা দাবি করা প্রতারক আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের কাছে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় নিজেকে এসআই পরিচয় দিয়ে চাঁদা দাবি করার সময় এক প্রতারককে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৭ আগস্ট) দুপুরে কাঞ্চন পৌরসভা কার্যালয়ে ঘটে এ ঘটনা।

জানা গেছে, আটক প্রতারক রহমত উল্লাহ নাওশাদ (৩৮) ঝালকাঠির নলছিটি থানাধীন খাজুরিয়া এলাকার মৃত কবির হাওলাদারের ছেলে।

কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম জানান, দুপুরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ওই প্রতারক পৌর মেয়রের কক্ষে প্রবেশ করে নিজেকে পুলিশের এসআই হিসেবে পরিচয় দেয়। এ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে এবং সেই অভিযানে তিনি এসেছেন বলে জানান তিনি। 

পৌর মেয়র আরও জানান, তার এলাকায় মাদক, চোরাকারবারি, ইভ-টিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে এমন উল্লেখ করে তার সাথে আলাদা কথা বলতে চান ওই প্রতারক। এসময় তাকে সেখানেই কথা বলতে বললে তিনি মেয়রের কাছে টাকা দাবি করেন এবং না দিলে বিভিন্ন সমস্যা হবে বলে হুমকি প্রদান করেন। 

তার আচরণ সন্দেহজনক মনে করে পৌর মেয়র পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।  

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক প্রতারক নাওশাদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল ও মাদারীপুরের শিবচর থানায় পৃথক দুইটি মামলা রয়েছে বলেও জানান তিনি। 

পরে তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর