রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১০:৪৪ এএম

রাজধানীর বনানীতে আওয়ামী লীগের সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন নারীসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে কড়াইল নুরানি মসজিদের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহতের নাম আলামিন (৩০)। তিনি পেশায় মুদি দোকানী। আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। বর্তমানে বনানী ১৯নং ওয়ার্ডে থাকতেন তিনি।

আহতরা হলেন, আমজাদ (৩৫), মাসুদ আলম (২০), নুর আলম (৩০), জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫), ডালিয়া বেগম (৪০) ও নাসির (৪০)।

নিহতের প্রতিবেশী উজ্জল হোসেন জানায়, বুধবার এশার নামাজের সময় প্রতিপক্ষ নুরানী মসজিদের ভিতরে ঢুকে আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বাকিদের মসজিদের বাইরে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

গুরুতর অবস্থায় আলামিনকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর