ডাহা মিথ্যা কথা বললে খারাপ লাগে: মোমেন

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৪০ পিএম

‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি’ পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পর আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। একদিন পরই এই মন্তব্যে ব্যাখ্যায় মন্ত্রী দাবি করেন, তাঁর বক্তব্য সাংবাদিকরা ঘুরিয়ে পরিবেশন করেছে। সেই বিষয় নিয়ে তিনি আবারও কথা বলেছেন।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেই মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের বলেন, নিত্যপণ্যের দামে আমরা খুব কষ্টে আছি। আমাদের জনগণ যথেষ্ট কষ্টে আছে। পণ্যের দাম বৃদ্ধি কোনো ভাবেই অঙ্কে মেলাতে পারি না। শেখ হাসিনার সরকার সাধারণ লোকের বন্ধু।

তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন, আমার শ্রীলঙ্কা হয়ে যাচ্ছি। আমি সেই প্রেক্ষিতে বলেছি বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার মতো কোনো কারণ নাই। আর অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। আমি বলেছিলাম যে, আমেরিকা যেখানে বছরে এক কী দুই পারসেন্ট ইনফ্লেশন হয় তার চেয়ে বেশি হয় না, এবারে ৯ পারসেন্ট।

আব্দুল মোমেন বলেন, ইংল্যান্ডেও এক দুই পারসেন্টের বেশি ইনফ্লেশন হয় না, এবার সেখানে গতকাল দেখলাম ১০ পারসেন্ট। আর টার্কির মতো একটা বড়ো অর্থনীতির হয়ে গেছে ষাটের ঊর্ধ্বে। পাকিস্তানের ৩৭ পারসেন্ট। আর প্রতিবেশি শ্রীলঙ্কায় নাকি ১৫০ এর বেশি। সেই দিক থেকে আমাদের সাত পারসেন্ট। সুতরাং আমাদের ওদের তুলনায় অনেক ভালো আছি। সেটাই আমি বলেছি। আর এটাকে তিল থেকে তাল করা হলো।

পররাষ্ট্রমন্ত্রী যোগ আরও করেন, স্বাধীন দেশে আমাদের বাক স্বাধীনতা আছে। তাই যে যা বলে বলতে পারে। কেউ কেউ বলে আমরা নাকি মিডিয়াকে কন্ট্রোল করি। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। আমি যতোদিন পাবলিক লাইফে আছি আমাকে নিয়ে সমালোচনা হবে, তবে বেশি বেশি ডাহা মিথ্যা কথা বললে খারাপ লাগে।

আমি আরেকটি জিনিস কালকে বলেছি, পঁচাত্তরে বঙ্গবন্ধুসহ গোটা পরিবারকে হত্যা করার আগে একটা প্রচারণা শুরু হয়েছিল। বলা হলো রেডক্রসের চিফ গাজী গোলাম মোস্তফা নাকি সব কম্বল চুরি করে ফেলেছেন। তখন বঙ্গবন্ধু কৌতুক করে বলেছেন, তাহলে আমার কম্বল কোথায়।

তখন বলা হলো, বঙ্গবন্ধু পরিবারের লোক নাকি ব্যাংক লুট করতে গেছে। তখন বাসন্তী নামে এক নারীর জাল পড়া ছবি দেখিয়ে বলা হলো- এই হলো বাংলাদেশের অবস্থা। এই ধরনে বিভিন্ন রকম মিথ্যা প্রচারণা হয়।

এখনও দেশে-বিদেশে এই মিথ্যা প্রচারণা লেগে আছে। সাংগঠনিকভাবে এই কাজগুলো হচ্ছে। সেই জন্যই আমি বলেছি, আপনারা এ থেকে সাবধান থাকবেন বলেও পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা সস্তায় সব ঘরে খাবার দিতে চাই। কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে চাই না। কিন্তু মিডিয়া অনেক সময় অস্থিরতা বাড়ানোর জন্য অনেক বানোয়াট খবর দেয়। এটা খুব দুঃখজনক। বিভিন্ন সিন্ডিকেট ভাঙতে সরকার চেষ্টা চালাচ্ছে।


একাত্তর/এসএ

উপজেলা নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজনদের সরে দাঁড়ানোর বিষয়ে দলীয় নির্দেশ অমান্য করলেই ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশের মানুষ বেহেশতে আছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বক্তব্যর পরদিনই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর দলের নেতাকর্মীদের সংযত হয়ে কথা বলার...
পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং...
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের দেশ ছাড়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তিনি আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই আবার চলে এসেছেন।...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর