নিজেই নিজেকে বিয়ে করলেন অভিনেত্রী কনিষ্কা

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৮:৫৪ পিএম

নিজেই নিজেকে বিয়ে করে কিছুদিন আগে সংবাদ শিরোনামে এসেছিলেন ভারতের গুজরাট রাজ্যের তরুণী ক্ষমা বিন্দু। এবার একই রাস্তায় হাঁটলেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী কনিষ্কা সোনি। সিঁদুর ও মঙ্গলসূত্র পরিহিত ছবি পোস্ট করে তিনি নিজেই জানিয়েছেন সে কথা।

মঙ্গলসূত্র ও সিঁদুর পরা ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করে কনিষ্কা জানিয়েছেন, আমি নিজেকে নিজে বিয়ে করেছি। নিজেই নিজের সমস্ত স্বপ্ন পূরণ করেছি। জীবনের সব প্রশ্নের উত্তর পেয়েছি। 

তিনি আরও জানান, একমাত্র নিজেকেই ভালবাসেন তিনি। এতটাই যে, তার কোনো পুরুষের প্রয়োজন নেই। নিজের গিটার নিয়েই সুখী থাকতে পারেন তিনি। এ সময় নিজেকে দেবী হিসেবেও উল্লখ করেন এ অভিনেত্রী। 

এর আগে 'পবিত্র রিশতা’ এবং ‘দিয়া অর বাতি হাম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান কনিষ্কা। টেলিভিশনের পাশপাশি নেট দুনিয়াতেও তার লাখ লাখ ভক্ত রয়েছে।  

আরও পড়ুন: আবারও বাড়লো স্বর্ণের দাম

এদিকে নিজেকে বিয়ে করার কথা নেটমাধ্যমে প্রকাশ করার পরেই উপহাস ও আক্রমণের মুখে পড়েন তিনি। শুধুমাত্র আলোচনায় আসার জন্যই তিনি এমন কাজ করেছেন বলে অভিযোগ অনেক ভক্তের। অনেকে আবার তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। 

তবে সকল সমালোচনার জবাব দিয়ে তিনি জানান, ভারতীয় সংস্কৃতিকে তিনি সম্মান করেন। তার মতে, বিয়ে কেবল যৌনতা নয়। বিয়ে ভালবাসা, সততা এবং বিশ্বাসের মাপকাঠিও। নিজের বাইরে অন্য কারও মধ্যে এসব খুঁজে পাওয়া কঠিন। সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


একাত্তর/আরবিএস  

তামিলনাড়ুর মসনদে বসলেন রূপালি পর্দার সুপারস্টার ‘থালাপাতি’ বিজয়। তবে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিজয়ের এই রাজকীয় শপথ অনুষ্ঠানের সব আলো যেন কেড়ে নিলেন দক্ষিণী সুন্দরী তৃষা কৃষ্ণান।...
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
বলিউডের জনপ্রিয় কমেডিয়ান বা কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্সসংক্রান্ত এক মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে করা তার আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি...
প্রিয় তারকাকে শেষবারের মতো পর্দার প্রচারণা অনুষ্ঠানে দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় ৯০ হাজার ভক্ত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর