স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:০৪ পিএম

শেরপুরে ছেলেকে স্কুলে নেওয়ার পথে ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে জেলার নকলা উপজেলার নকলা হাসপাতাল রোডে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নকলা পৌরসভার কলাপাড়া এলাকার হানিফ উদ্দিন (৪২) (বাবা) ও ছে‌লে ও পিয়াস (১২)। সে রইস উদ্দিন একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও বাই সাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছে‌লে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসেন। সকালে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ মারা যান। এসময় দুমড়েমুচড়ে যায় বাইসাইকেলটি, গুরুতর আহত হয় পিয়াস। 

image


আরও পড়ুন: বিচার চাইতে গিয়ে থানায় মার খেলেন বাবা, ওসি প্রত্যাহার

প‌রে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ইতিমধ্যে ট্রাকটি থানায় ‌নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। ত‌বে চালক পা‌লি‌য়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর