ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:৪৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রলারডুবির ৪০ ঘণ্টা পর ডহুরী খাল থেকে নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তালতলী ডহুরী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত তরুণ সেলিম (২৬) সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার বিকালে সেলিমসহ পাঁচজন ইছামতি নদীতে ট্রলার নিয়ে বেড়াতে যায়। সাড়ে পাঁচটায় দিকে তালতলা-ডহুরী খালে একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠে আসলেও সাঁতার না জানায় সেলিম পানিতে তলিয়ে যান।  

আরও পড়ুন: করমজলে ৩৮ বাচ্চার মা হলো পিলপিল

ওসি আরও জানান, মরদেহ খালে ভেসে উঠলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর