উখিয়ায় তিন আগ্নেয়াস্ত্র ও চার লাখ ইয়াবাসহ পাঁচজন আটক

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০১:৪২ পিএম

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে একটি অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও চার লাখ ১০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার। 

জানা যায়, আটককৃতরা হলেন আব্দুল্লাহ রাজ্জাক, ইলিয়াছ, সাহেদ, মোহাম্মদ আয়াজ ও সাইফুল ইসলাম।

র‌্যাব-১৫ এর অধিনায়ক জানান, শুক্রবার (২৬ আগস্ট) রাত আটটার দিকে উখিয়ার জামতলী এলাকা থেকে ইলিয়াছকে এক লাখ ইয়াবাসহ আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে বালুখালীর কাকরা ব্রিজ এলাকা থেকে তিন লাখ ১০ হাজার ইয়াবা, একটি বিদেশী পিস্তল, একে-২২ রাইফেল, একটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলিসহ বাকি চারজনকে আটক করা হয়।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলার সাজাপ্রাপ্ত আসামী লাকির মৃত্যু

তিনি আরও জানান, এই চক্রটি মানুষকে জিম্মি করে ইয়াবা লেনদেন করে থাকে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/জো 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর