নারায়ণগঞ্জে বিএনপি নেতার বাড়ি, দোকানে হামলার অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৪:৪৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও বেশি কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনাগুলো ঘটিয়েছেন।

কাঞ্চন পৌর বিএনপির পক্ষ থেকে বলা হয়, সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে কাঞ্চনের বিভিন্ন রাস্তাঘাট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের দখলে থাকে। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। মিছিলে অনেক কর্মী দেশীয় অস্ত্র দেখান। 

তাদের অভিযোগ, এ সময় কাঞ্চন পৌর যুবদলের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মফিকুল খানের বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট করা হয়। পিটিয়ে আহত করা হয় সেচ্ছাসেবক দল নেতা সোহেল মাহমুদ, আলী খান, আব্দুল মতিনসহ বেশ কয়েকজনকে।

এ ব্যাপারে পৌর যুবদলের আহবায়ক মফিকুল ইসলাম খান বলেন, কেন্দ্রের ঘোষিত কর্মসূচি হিসেবে কাঞ্চন বাজারে সোমবার বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কিন্তু এর আগেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়িঘরে হামলা,  ভাঙচুর করে। আমার ছোট সন্তানকে মারধর করে। হামলাকারী আমার ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। এছাড়া আমার অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, বিএনপির নাশকতা, আগুন সন্ত্রাস আর ভাঙচুরের মাধ্যমে সব সময় রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করে আসছে। এ কারণে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে দেশপ্রমিক নাগরিক আর আওয়ামী লীগের কর্মী হিসেবে আমরা মাঠে রয়েছি।

image


পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, তারা নাশকতার সুযোগ না পেয়ে এখন নিজেদের বাড়িঘর ভাঙচুর করে আওয়ামী লীগকে বদনাম করার চেষ্টা করছে।

আরও পড়ুন: বিএনপির কর্মসূচি দেখে সরকার ভয় পেয়েছে: ফখরুল

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন,  পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে এখনও কেউ আমাদের জানায়নি। তবে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর