মেঘে লবণ ছিটিয়ে বৃষ্টি ঝরাবে আরব আমিরাত

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৯:৫২ পিএম

মরুভূমির দেশ আরব আমিরাত। যেখানে বৃষ্টি বিরল ঘটনা। যদিও মরুর আকাশে মেঘের অবাধ চলাচল। কিন্তু, বৃষ্টি ঝরে পড়ার আগেই প্রচণ্ড গরমে বাষ্প উড়ে যায় আকাশে।

এই সংকট কাটিয়ে উঠতে একটি বিশেষ প্রকল্প চালু করেছে দেশটির সরকার। এজন্য তারা বিপজ্জনক উড়ালের সহায়তা নেয়ার কথাও ভাবছে।

নজর কাড়া ইমারত ও সাগরের বুকে কৃত্রিম দ্বীপ বানিয়ে নিয়মিতই পৃথিবীতে তাক লাগিয়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

কিন্তু এতো কিছুর পরও মরুভূমির দেশটিতে রয়েছে প্রচুর পানির আকাল। যে দেশে অর্থের কোনো হিসেব নেই, সেখানে পানি সংকট খুবই নিদারুণ ব্যাপার।

এবার সেই সংকট কাটাতে মেঘ কেটে কৃত্রিম বৃষ্টি নামাতে প্রকল্প চালু করা হয়েছে দেশটিতে। ৪৮টি কার্টিজ ভর্তি লবণ দিয়ে মেঘকে বৃষ্টিতে রূপান্তর করা হবে আরব আমিরাতে।

তবে মেঘের ভেতর কোনো কিছু প্রবেশ করানো ভীষণ দুরূহ একটি কাজ। মেঘের ভেতরে না ঢুকলেও এর কোল ঘেঁষে উড়বে পাইলট, যা বেশ অনেকটা ঝুঁকি তৈরি করবে।

মরুভূমি থেকে মেঘের দৃশ্যমানতা অস্পষ্ট। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দুবাইয়ের মতো নগরীতে পানির বেশ স্বল্পতা রয়েছে। কিন্তু খরচ হচ্ছে প্রচুর।

অথচ তাপমাত্রা বেড়ে যাচ্ছে এ শহরে। নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। আবুধাবির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি কৃত্রিম বৃষ্টির জন্য এ চেষ্টা চালিয়েই যাচ্ছে।

আরও পড়ুন: নগরজুড়ে চলছে নির্ধারিত মাত্রার চারগুণ বেশি শব্দ দূষণ

গবেষকরা চারটি প্রপেলার প্লেন দিয়ে মেঘের মধ্যে সোডিয়াম ও পটাসিয়াম ক্লোরাইড নিক্ষেপ করেন। এর পেছনে বিজ্ঞানীরা যুক্তি, লবণ কণা পানিকে আবদ্ধ করে ভারী হয় এবং বৃষ্টি হয়।

সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে দেখা গেছে, মেঘে লবণ ছোঁড়ার ফলে গড়ে ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়। বৃষ্টিপাত এমনকি ৩৫ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে।

একাত্তর/আরএ

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
আমেরিকা ও ইরানের মধ্যকার একটি ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই সংযুক্ত আরব আমিরাতের ‘বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় কেন্দ্রটির সীমানার বাইরে একটি...
সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ‘গোপন’ সফরের খবর প্রকাশ্যে আসার পর এবং...
চলতি বছরের শুরুতে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের উত্তাল দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি নিজেই এই দাবি করেছেন।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর