আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেলো 'নগদ'

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৯:৪৭ পিএম

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলো নগদ। ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের (মোবাইল ব্যাংকিং) সহযোগী প্রতিষ্ঠান ‘নগদ’কে কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এই অনুমোদন পেলো বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান-নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৩৫টি।

মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই  দেওয়া হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার বৈঠকে এ অনুমোদন দেয়।

নগদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, কিছু শর্তসাপেক্ষে তাদেরকে এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


একাত্তর/এআর

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
ডিজিটাল আর্থিক লেনদেনে গ্রাহকের নিরাপত্তা জোরদারে বিভিন্ন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 
বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে ‘ভিসা বন্ড’ বা ‘সিকিউরিটি ডিপোজিট’ জমা দেওয়া নিয়ে বাংলাদেশি আবেদনকারীদের দীর্ঘদিনের জটিলতা নিরসনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর